1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংবাদ প্রকাশের পর শেখ সোহেল বদলি গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা ! - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

সংবাদ প্রকাশের পর শেখ সোহেল বদলি গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা !

এস এম রাসেল
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৪ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়নের উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) শেখ সোহেল রানা বিরুদ্ধে মিরপুরে ছাত্র হত্যা মামলার আসামি হয়েও অধরা শিরোনামে গত সোমবার ২৩’শে সেপ্টেম্বর “আজকের কাগজের অনলাইনে গুরুত্ব সহকারে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে তার নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। প্রকাশিত সংবাদটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রকাশিত সংবাদের বরাতে জানা যায়, তিনি দায়িত্ব থাকাকালীন তার ক্ষমতাশক্তি প্রয়োগ করে কোণঠাসা করে রেখেছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের। এ খবর প্রকাশ হওয়ার পর পরি টনক নড়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। এ ফলে মিরপুরের জাতীয় গৃহায়নের উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) শেখ সোহেল রানাকে অফিস আদেশের এত নং-২৫.৩৮.০০০০. ৩০২.১৯.০১২.২৪ -৬৬৫/১(১২) স্মারকে মোঃ মুশফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) ঢাকা মিরপুর ১ থেকে সিলেট উপ-বিভাগীয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেটে বদলি করা হয়েছে। যার বদলিকৃত আদেশের একটি কপি “আজকের কাগজের” হাতে এসেছে।

সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হত্যা করার অভিযোগে রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) শেখ সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা হলেও বহাল তবিয়তে রয়েছেন এই প্রভাবশালী সরকারি কর্মকর্তা। তার দুর্নীতি ,অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় পদে পদে ক্ষুন্ন হচ্ছে জাতীয় গৃহায়নের ভাবমূর্তি। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই কর্মকর্তা কয়দিন গাঁ ঢাকা দিলেও বর্তমানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় গৃহায়ন। গোপাল গঞ্জের বাসিন্দা শেখ সোহেল রানা বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বলে জানাগেছে ।

গত ২৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসানের আদালতে আহসান হাবিব তামিম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গনিত বিভাগের এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে শেখ সোহেল রানা সহ ৯৫ জনের নামে মামলা হয়েছে। শেখ সোহেল রানাকে যে মামলার আসামি করা হয়েছে ওই মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা। মামলাটিতে সোহেল রানাকে ৮৯ নম্বর আসামি করা হয়েছে। মামলায় তার পরিচয় লেখা রয়েছে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ।

তামিম হত্যার বিচার চেয়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে দাবি করে মামলাটি করেন আব্বাস আলী নামে এক ব্যক্তি। পরে মিরপুর মডেল থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহন করার জন্য নির্দেশ দেন আদালত। মামলায় অভিযোগ করা হয় ১৯ জুলাই রোজ শুক্রবার মিরপুর ১০ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন চলাকালে মামলার আসামিরা নির্বিচারে গুলি চালালে ভিকটিম আহসান হাবিব তামিম বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার দিন ভিকটিম হাবিব ছাড়াও আরও অনেক ছাত্র ছাত্রী গুলিবিদ্ধ হয়ে আহত ও নিহত হন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ হাসিনার চাচা শেখ কবিরের ডান হাত হিসেবে পরিচিত শেখ সোহেল গত ১ যুগের বেশি সময় কর্মরত রয়েছেন মিরপুরের জাতীয় গৃহায়নে। কয়েকদফা বদলির আদেশ হলেও অদৃশ্য খুঁটির জোরে তিনি ঘুরে ফিরে একই স্থানে রয়ে গেছেন । একই স্থানে দীর্ঘদিন চাকরি করার সুবাদে এই কর্মকর্তা মিরপুর জোনের উচ্ছেদ কার্যক্রমের পুরোটাই বাণিজ্যে রুপান্তর করেছেন। প্রতিটি উচ্ছেদ কার্যক্রম হয়ে ওঠে যেন এক একটি চাঁদ রাত। চাঁদ রাতের সফলতা ঘরে তুলতে তিনি গৃহায়নে গড়ে তুলেছেন শক্তিশালী অবৈধ সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছেন ২ জন উপ সহকারী প্রকৌশলী , রাজনৈতিক পরিচয় বহনকারী নেতা ও দালাল চক্র। এ ছাড়া চক্রটি মিরপুরে অবৈধ ভাবে নির্মিত বাড়ি, ফাইল বেঁচা কেনা, জায়গা জমি সংক্রান্ত বিষয়গুলো ধামাচাপা দিয়ে অথবা কাগজে সংশোধন করে দিয়ে হাতিয়ে নিয়েছে কাড়ি কাড়ি টাকা। এ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেবে এমনটাই প্রতাশা সচেতনমহলের।

এই বিভাগের আরো খবর