1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, আটকে দিল ১১ দলীয় ঐক্য - আজকের কাগজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, আটকে দিল ১১ দলীয় ঐক্য

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৬:২৯ পিএম
শেয়ার করুন

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

এর আগে, বেলা ১১টার পর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও কর্মসূচি চালিয়ে যান তারা।

কর্মসূচিতে অংশ নেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ জোটের অন্যান্য নেতারা।

নেতারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। জ্বালানি, বিদ্যুৎ, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।

পুলিশের বাধার পর ঘটনাস্থলে কিছু সময় অবস্থান করেন নেতাকর্মীরা। পরে কর্মসূচির পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরো খবর