1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকার উদ্যোক্তাদের বেশি অগ্রাধিকার দিবে : আসিফ মাহমুদ - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

সরকার উদ্যোক্তাদের বেশি অগ্রাধিকার দিবে : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪ ৩:৩১ পিএম
শেয়ার করুন

সরকার উদ্যোক্তাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির প্রাঙ্গণে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘যুবমেলা ২০২৪’ এর আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের দেশে ১ কোটি ৮০ লাখ বেকারের সংখ্যা। বেকারদের একটি বড় অংশই হচ্ছেই তরুণ। তাদের কর্মসংস্থান সৃষ্টি করার কাজ হাতে নিয়েছে সরকার। পাশাপাশি এই সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে যারা উদ্যোক্তা হতে চান। একই সঙ্গে আমরা জনকল্যাণমুখী ব্যবসাকে অগ্রাধিকার দিব।’

তিনি বলেন, ‘বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেকসই সমাধানে আমরা কাজ করছি কীভাবে মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানো যায় সেই লক্ষ্যে ফসল.কমসহ আরও কয়েকটি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করছি। আপনারা যারা উদ্যোক্তা আছেন, এ ধরনের জনকল্যাণমুখী ব্যবসার কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহযোগিতা আছে, এর বাইরেও যদি কোনো ব্যাংক থেকে ঋণ ব্যবস্থা করে দিতে হয়, সেক্ষেত্রেও সহায়তা করতে সরকার বদ্ধপরিকর। ’

ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, ‘অনেকেই জানেন না যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের পর ঋণ পাওয়ার ধাপ পর্যবেক্ষণ করতে পারবেন। ঋণের মাধ্যমে আপনারা যেকোনো উদ্যোগ শুরু করতে পারবেন। আরও বড় পরিসরে ঋণের প্রয়োজন হলে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কয়েকটা ব্যাংকের সঙ্গে চুক্তি আছে। ’

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেসকল দেশ এটাকে কাজে লাগাতে পেরেছে, তারাই এগিয়ে যাচ্ছে। তাই দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিং আয়োজন করা হবে।’

আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

এই বিভাগের আরো খবর