1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাংবাদিকতার সংজ্ঞা ও নীতিমালা তৈরি করতে চায় সরকার: তথ্যমন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

সাংবাদিকতার সংজ্ঞা ও নীতিমালা তৈরি করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন

তথ্য প্রবাহের অবারিত স্রোত থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও পরিচ্ছন্ন কাঠামো তৈরি করতে চায় সরকার। এ লক্ষে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং টেলিভিশন রেটিং পয়েন্টে (টিআরপি) স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির যুগে প্রতিদিন তথ্যের বিশাল প্রবাহ তৈরি হচ্ছে। সেখান থেকে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য বাছাই করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তাই সাংবাদিকতা পেশার একটি সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এই সংজ্ঞা ও রূপরেখা নির্ধারণে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সাংবাদিকদের অধিকার ও খাতের উন্নয়নের বিষয়ে জোর দিয়ে মন্ত্রী জানান, সরকার সাংবাদিকদের কল্যাণে একটি স্থায়ী ও পরিচ্ছন্ন কাঠামো তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে ওয়েজবোর্ড ও সার্বিক নীতিমালা প্রণয়ন নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপশি, ইলেকট্রনিক মিডিয়ার টিআরপি ব্যবস্থার অনিয়ম দূর করে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেকোনো মূল্যে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখার আহবান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, পেশাগত মান রক্ষা ও একটি পেশাদার পরিবেশ তৈরিতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর