1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে প্রবাসী পরিবারের ভিটা দখলের অভিযোগ, গেট বন্ধ করে ময়লা ফেলে প্রাণনাশের হুমকি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

সাপাহারে প্রবাসী পরিবারের ভিটা দখলের অভিযোগ, গেট বন্ধ করে ময়লা ফেলে প্রাণনাশের হুমকি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের কুচিন্দা গ্রামে প্রবাসী এক পরিবারের বসতভিটা জবরদখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রওশন আরা ফেরদৌস সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাপাহার থানাধীন কুচিন্দা মৌজার আরএস খতিয়ান নং-১২৫, সাবেক দাগ নং-১৫৭ ও হাল দাগ নং-৩৬৮ এর মোট ৯ শতাংশ জমি ভুক্তভোগীর স্বামী মৃত ফজলে রাব্বী ক্রয়সূত্রে মালিকানা লাভ করেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকার দাবি করা হয়েছে অভিযোগে।

ভুক্তভোগী রওশন আরা ফেরদৌস জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে কানাডায় বসবাস করায় এই সুযোগে প্রতিবেশী কাদের আলী (চুনকু), তার স্ত্রী হাবিবা এবং ছেলে হাবিব ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযুক্তরা সম্পত্তির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়ির প্রধান গেটের সামনে ঢালসহ বিভিন্ন মালামাল ও ময়লা-আবর্জনা রেখে গেট বন্ধ করে দেয়। পাশাপাশি বাড়ির পানি নিষ্কাশনের নালার পাশে কলাগাছ রোপণ করে জমি দখলের চেষ্টা করছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী অভিযুক্তদের ওই স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে বললে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দেয়। এ সময় অভিযুক্তরা মারমুখী আচরণও করে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী আইনের আশ্রয় নেওয়ার কথা বললে অভিযুক্তরা প্রশাসনকে তোয়াক্কা করে না বলেও জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার প্রত্যক্ষদর্শী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাক্ষী হিসেবে খাইরুল ইসলাম, রবিউল ইসলাম এবং শাহিন সহ আরও স্থানীয়দের নাম উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পক্ষ জানায়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ও আলোচনা চলায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়।
এ বিষয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে ভুক্তভোগী রওশন আরা ফেরদৌস প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *