1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিএমপি'র ৩ থানার ওসি সহ মোট ৭জন পুলিশ পরিদর্শককে বদলি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

সিএমপি’র ৩ থানার ওসি সহ মোট ৭জন পুলিশ পরিদর্শককে বদলি

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) প্রশাসনিক রদবদল করা হয়েছে। এতে তিনটি থানার অফিসার ইনচার্জ(ওসি) সহ মোট সাতজন পুলিশ পরিদর্শককে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পাঁচলাইশ থানার ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবিরকে সিএমপির বিশেষ শাখা সিটিএসবিতে বদলি করা হয়েছে।

এছাড়া খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সিএমপি পুলিশ লাইন্সে কর্মরত মো. আরিফুর রহমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নগর গোয়েন্দা বিভাগেও (ডিবি) আনা হয়েছে পরিবর্তন। পুলিশ লাইন্স থেকে মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডিবি উত্তর বিভাগে এবং জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক সাইফুর রহমানকে টিআই হিসেবে সিটি গেট ট্রাফিক বিভাগে পদায়ন করা হয়েছে।

পুলিশ কমিশনারের কার্যালয় জানায়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *