1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিলেটের ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণ জব্দ - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

সিলেটের ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০৭ পিএম
শেয়ার করুন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দু’দিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এর মধ্যে ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন। যার মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে।’

বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, ‘চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে দেওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। সেদিন জব্দ করা ১১টি স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর