1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন: মির্জা ফখরুল - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৭:২৮ পিএম
শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র উত্তোরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এরইমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইনশৃঙ্খলার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এমন কোনো পরিবেশ নেই, যাতে নির্বাচন ব্যাহত হতে পারে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি স্রোতস্বতী নদীর মতো। প্রতিটি আসনে চার থেকে পাঁচজন করে প্রার্থী আছে, এতেই বোঝা যায় বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *