1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯, সেনা মোতায়েনের ঘোষণা স্পেনের - আজকের কাগজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯, সেনা মোতায়েনের ঘোষণা স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৭:৫৮ পিএম
শেয়ার করুন

মরক্কো সীমান্তবর্তী স্পেনের স্বশাসিত অঞ্চল সেউতায় হাজার হাজার অভিবাসীর একযোগে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্তের বেড়া টপকে এবং সমুদ্রপথে সাঁতরে স্পেনে প্রবেশের এ চেষ্টায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার।

পরিস্থিতির অবনতি হওয়ায় সেউতার আঞ্চলিক প্রশাসন মাদ্রিদের কাছে সেনাসহ অতিরিক্ত নিরাপত্তা সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। শুক্রবার সেউতা সফরের কথা রয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর।

সেউতায় দায়িত্ব পালনকারী স্প্যানিশ সিভিল গার্ড অ্যাসোসিয়েশনের প্রধান রশীদ সেবিহি বলেছেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মরক্কোর বিপুলসংখ্যক তরুণের পাশাপাশি নারী ও শিশুরাও তারাজাল সৈকত দিয়ে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সমুদ্রে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে বলেও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার পর ইউরোপীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সীমান্ত সুরক্ষার স্বার্থে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিতের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মরক্কোর আইনশৃঙ্খলা বাহিনীও সীমান্ত এলাকায় অভিযান চালাচ্ছে। পাশাপাশি অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

বিশ্লেষকদের মতে, সমুদ্রপথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত না পাঠানোর বিষয়ে স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের পর থেকেই সেউতা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। ইউরোপে পৌঁছানোর আশায় মরক্কোর ফেনাইদেক এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার সমুদ্রপথ সাঁতরে কিংবা স্থলসীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন অভিবাসীরা।

উল্লেখ্য, ২০২১ সালেও কূটনৈতিক উত্তেজনার মধ্যে মাত্র দুই দিনে প্রায় ৮ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করলে বড় ধরনের সীমান্ত সংকটের সৃষ্টি হয়েছিল।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরো খবর