1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - আজকের কাগজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ঢাকার সেরা দশে নেই ভিকারুননিসা-আইডিয়াল-মাইলস্টোন, হতাশ অভিভাবকরা প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের সরকারি ওষুধ পোড়ানোর ঘটনায় কুড়িগ্রামে তদন্তে স্বাস্থ্য বিভাগ কোটি টাকার অবৈধ সিগারেটের আস্তানায় র‍্যাব’র অভিযান নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক ‘গুলি করি, মরে একটা’ ভাইরাল সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতি জানালেন ইসি সচিব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত সিরিয়ায় ঐতিহাসিক রায়ে বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড

সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:২৪ পিএম
শেয়ার করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ ঘটনায় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এর আগে রোববার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশি মারা যান।

এই বিভাগের আরো খবর