1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৬:৫৩ পিএম
শেয়ার করুন

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার কারণ জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে।’

রোববার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঘটনার বিবরণ জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘মুসাব্বিরকে হত্যা করতে ১৫ লাখ টাকা ও মামলা-সংক্রান্ত সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে রাজি হন বিল্লাল। পরে ৩-৪ লাখ টাকা ও একটি মোটরসাইকেলের চুক্তিতে শুটার জিন্নাতকে ভাড়া করেন তিনি। জিন্নাতের আগে গ্রেপ্তার রিয়াজকে ভাড়া করেন বিল্লাল। কিন্তু রিয়াজ হত্যার আগের দিন মুসাব্বিরকে হত্যা না করে চলে আসেন। পরে দায়িত্ব পান জিন্নাত।’

ডিবি প্রধান বলেন, ‘ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *