1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

হরমুজ এড়াতে পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৯:১৯ পিএম
শেয়ার করুন

হরমুজ প্রণালি এড়িয়ে নতুন পাইপলাইন নির্মাণের মাধ্যমে তেল রপ্তানি ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৭ সালের মধ্যে নতুন এই পাইপলাইনটি চালু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৬ মে) দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি-অ্যাডনক জানায়, ওমান উপসাগরের ফুজাইরাহ বন্দরের দিকে যাওয়া ওয়েস্ট-ইস্ট পাইপলাইনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান এক বৈঠকে এ প্রকল্পের ঘোষণা দেন।

নতুন পাইপলাইনটি আগে থেকেই নির্মাণাধীন রয়েছে। ২০২৭ সালের মধ্যে নতুন পাইপলাইনটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আমিরাতের হাবশান-ফুজাইরাহ পাইপলাইন দিয়ে দৈনিক প্রায় ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করা যায়।

নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে হরমুজ প্রণালি ব্যবহার না করেই এর দ্বিগুণ পরিমাণ তেল বিশ্ববাজারে পাঠাতে পারবে আমিরাত। ইরান যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত দেশটি। তবে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর আমিরাতের তেল রপ্তানি কমে গেছে প্রায় ৬০ শতাংশ।

এই বিভাগের আরো খবর