1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাজারো মানুষ জাতীয় সংসদ ভবনেও ঢুকে পড়েছে - আজকের কাগজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

হাজারো মানুষ জাতীয় সংসদ ভবনেও ঢুকে পড়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১২:৪১ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে গোপনে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এরপর গণভবন ও জাতীয় সংসদ ভবন দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেল সোয়া তিনটার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ।

এর আগে আজ রাজধানী ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ জড়ো হতে থাকেন। প্রথমে তাদের বাধা দেয় সেনাবাহিনী। পরে জনস্রোত বাড়তে থাকায় সাধারণ মানুষকে ছেড়ে দেয় সেনাবাহিনী। তারপর হাজার হাজার বিক্ষোভকারী মানুষ প্রথমে গণভবন ও পরে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা।

উল্লেখ্য, গতকাল রবিবার কর্মসূচি ঘিরে ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এই বিভাগের আরো খবর