1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাদি হত্যার কথা স্বীকার করেছে ফয়সাল-আলমগীর - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হাদি হত্যার কথা স্বীকার করেছে ফয়সাল-আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:২৯ পিএম
শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি-কে হত্যার কথা স্বীকার করেছে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হাদি হত্যার কথা স্বীকার করে দুই আসামি।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই এ কথা জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ এবং তাদের সঙ্গে থাকা আলমগীর হোসেন স্বীকার করেছে- তারা শরিফ ওসমান হাদিকে হত্যা করেছে এবং তারপর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে।

এএনআই জানায়, অবৈধ অনুপ্রবেশ ও ভারতে অবস্থানের জন্য বনগাঁও সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এই দুই বাংলাদেশি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত।

এএনআই তাদের সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পশ্চিমবঙ্গ পুলিশের একটি প্রেস রিলিজ শেয়ার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, তাদের কাছে গোপন বিশ্বাসযোগ্য তথ্য ছিল— দুই বাংলাদেশি নাগরিক চাঁদাবাজি এবং হত্যার মতো গুরুতর অপরাধ করে তাদের দেশ ছেড়ে পালিয়েছে এবং ভারতে প্রবেশ করেছে।

অপরাধীরা বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশ আরও জানায়, ফয়সাল করিম এবং আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। তারপর সেখান থেকে ভারতের বিভিন্ন স্থানে যায়, সবশেষ পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে আসে। এখান থেকে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ থানা পুলিশ। দুই অপরাধীকে পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছে।

আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন। রিকশায় থাকা হাদি মাথায় গুলিবিদ্ধ হন।

তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান শরিফ ওসমান হাদি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *