1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু - আজকের কাগজ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার বাল্যবিয়ে-অনিরাপদ প্রসবে বাড়ছে ফিস্টুলা, রোগ লুকিয়ে যন্ত্রণা সইছেন নারীরা বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা: গভর্নর গাজীপুরে ৫ খুনের ফরেনসিক প্রতিবেদন, লোমহর্ষক তথ্য জানালেন চিকিৎসক মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু রুয়েটের হল কর্মচারী শিমুলকে কারণ দর্শানোর নোটিস, অভিযোগ আর্থিক অনিয়মের রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন।সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১০ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৮ জনের।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১ জন রোগী। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়।

এদিকে, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৩৭ জন। একই সময়ে সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৫ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

এই বিভাগের আরো খবর