1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম, ৭৫ লাখে রংপুরে লিটন - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে নাঈম, ৭৫ লাখে রংপুরে লিটন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:৪৯ পিএম
শেয়ার করুন

এই তো দুই মাস আগে আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরে ভক্তদের রোষানলে পড়েছিলেন নাঈম শেখ। বাংলাদেশ দলে তাঁর পারফরম্যান্স নিয়ে যত সমালোচনাই থাক, ২০২৬ বিপিএলের নিলামে তাঁকে নিয়ে বেশ কাড়াকাড়িই হলো। নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম র‍য়্যালস।

সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকা নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নিলামে বাঁহাতি ওপেনারকে পেতে নোয়াখালী ও সিলেটের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয় চট্টগ্রামের। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে চট্টগ্রাম। জাতীয় দলে সুযোগ কাজে লাগাতে না পারলেও গত দুই বছর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সফল নাঈম। সর্বশেষ বিপিএলেও তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক (৫১১) ছিলেন। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে চট্টগ্রাম সরাসরি চুক্তি করিয়েছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে।

৫০ লাখ টাকার ভিত্তিমূল্যে নিলামে উঠেছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তাঁকে ৭৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। নিলামের আগে রংপুর রাইডার্স স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সরাসরি চুক্তি করিয়েছে মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *