1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮ টাকা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮ টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৬ পিএম
শেয়ার করুন

ডিসেম্বর মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৮ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১০৪ টাকা ৪১ পয়সা। আজ মঙ্গলবার বিকালে ঘোষিত এলপিজির নতুন মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বিইআরসি জানিয়েছে।

নভেম্বর আগের মাসের চেয়ে ২৬ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ১ হাজার ২১৫ টাকা। ডিসেম্বেরে এসে এলপিজির দর অক্টোবরকে ছাড়াল।ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে কমিশন। প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম ঠিক করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।

নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল, যা ছিল তার আগের মাসের চেয়ে ১ টাকা ১৯ পয়সা কম।

এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে।

এবার প্রোপেন ও বিউটেনের গড় সিপি ৪৮৮ দশমিক ৫০ ডলার বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করেছে বিইআরসি। এর আগের মাসে এই দর ছিল ৪৬৫ টাকা ২৫ পয়সা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *