1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৩ থানায় নতুন ওসি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

১৩ থানায় নতুন ওসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৪:১৯ পিএম
শেয়ার করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। পৃথক দুটি আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী, তৌহিদ আহম্মেদকে গুলশান, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত, গোলাম ফারুককে রমনা, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন, সাইফুল ইসলামকে বাড্ডা, এরশাদ আহমেদকে বিমানবন্দর, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল ও মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেকটি আদেশে মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর