1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৫৯৯টি থানার কার্যক্রম শুরু : পুলিশ হেডকোয়ার্টার্স - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনকে যশোর থেকে গ্রেপ্তার সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি কুড়িগ্রামজুড়ে সাঁড়াশি অভিযান, আগুনে পুড়ল ২২৬ অবৈধ জাল মতলব উত্তরে সাবেক ছাত্রদল নেতাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার অতীতের দীর্ঘ ভোগান্তি অবসানে রুয়েটে এই ১ম অনলাইনে সনদ গ্রহণের সেবা চালু ভূমিকম্প মোকাবেলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ: হাসনাত-নাসীরুদ্দীনের সঙ্গে ধাক্কাধাক্কি শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

৫৯৯টি থানার কার্যক্রম শুরু : পুলিশ হেডকোয়ার্টার্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১:১২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশের ৬৩৯টি থানার মধ্যে রোববার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স।

এর মধ্যে মহানগর পুলিশের আওতাধীন ৯৭টি এবং জেলা পুলিশের ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
বাকি ৪০টি থানাও যেন দ্রুত কার্যক্রম শুরু করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে থানাগুলোতে পুরোদমে কার্যক্রম চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে ৪০০’র বেশি থানা আক্রান্ত হয় বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এর মধ্যে বহু থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় বেশকিছু পুলিশ সদস্য নিহতও হয়।

ফলে জীবনের নিরাপত্তাসহ বেশকিছু দাবিতে ‘কর্মবিরতি’ শুরু করে পুলিশ।

গত ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয়া হয়।

এরপর পুলিশ সদস্যরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করলেও এখনো তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি।

সূত্র : বিবিসি

এই বিভাগের আরো খবর