1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান-লরি চলবে না - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান-লরি চলবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ১:৩২ পিএম
শেয়ার করুন

ঈদে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিলনায়তনে আয়োজিত সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

ঈদে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ সভার আয়োজন করা হয়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের পর বড় ধরনের সড়ক দুর্ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। বিষয়টি আমাকে বিব্রত করেছে। এর জন্য সরাসরি দায়ী না হলেও মন্ত্রী হিসেবে সমালোচনা মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের দিন এবং আগে-পরে ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন চলবে। সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিন এবং আগের সাত দিন ও পরের পাঁচ দিন সব সময় খোলা থাকবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানতে হবে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া দাবি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাত্রী হয়রানি বন্ধে বিভিন্ন টার্মিনালে পর্যবেক্ষণ কেন্দ্র থাকবে ও টিম কাজ করবে। সড়কে সব অবৈধ, অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা হবে।

পরিবহণ সংকট নিরসনে বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে।

এই বিভাগের আরো খবর