1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অক্ষয়-টাইগার জুটি পর্দা কাঁপাতে আসছেন - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অক্ষয়-টাইগার জুটি পর্দা কাঁপাতে আসছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ১০:৪৪ এএম
শেয়ার করুন

অভিনেতা অমিতাভ বচ্চন ও গোবিন্দের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি ২৫ বছর আগে বলিউড সাড়া ফেলেছিল। এবার সেটির রিমেক নিয়ে পর্দা কাঁপাতে আসছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। মঙ্গলবার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। আসন্ন ঈদ উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশন প্যাকড ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ তে অক্ষয় ও টাইগারের যুগলবন্দি মাতিয়ে দিলো ট্রেলারেই।

অ্যাকশনে ভরপুর প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতেই প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা যায় অক্ষয় ও টইগারকে।

আলী আব্বাস জাফর পরিচালিত ও বাসু ভাগনানির প্রযোজিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’তে অক্ষয়-টাইগার ছাড়াও অভিনয় করেছেন মানুশি চিল্লার ও আলিয়া এফকে।

এছাড়া পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে কবীরের চরিত্রে। যে এই দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক একটি অস্ত্র নিজের দখলে নিয়ে নেয়। সেটি উদ্ধার করতেই যুদ্ধক্ষেত্রে নামবেন অক্ষয়-টাইগার। যদিও পুরো ট্রেলারে পৃথ্বিরাজের মুখ দেখা যায়নি!

এছাড়াও ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র ট্রেলারে পুলিশের বেশে নজর কেড়েছেন অভিনেতা রণিত রায়। সাইকোপ্যাথ কিলারকে ধরতে আরও দুজন শক্তিশালী সাইকোর প্রয়োজন।

দেশকে রক্ষা করার লড়াইয়ে শেষ পর্যন্ত অক্ষয়-টাইগার জুটির জয় হয় কিনা সেটাই বড়ে মিয়া ছোটে মিয়ার গল্পের মূল রসদ।

এই বিভাগের আরো খবর