1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইসলাম ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতবাড়ির রান্নাঘরের পাশের একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে মো. কবির হোসেন বলেন, “বিষয়টি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।”

এই বিভাগের আরো খবর