1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা - আজকের কাগজ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথের পর সামাজিক মাধ্যমে মমতার অন্যরকম ‘বার্তা’ রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও প্রোটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা রাতে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা মিয়ানমার থেকে ফেরত আনা হলো আটক ১৪ জেলেকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা সাপাহারে বিএনপির সভায় তৃণমূল শক্তিশালী করার নির্দেশনা নওগাঁয় কলেজ ছাত্রীর আত্মহত্যা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন

তিন মাসের অসুস্থ নবজাতক কন্যা শিশুকে রেখে চলে গিয়েছে শিশুর মা। শিশুটির অভিভাবক খুঁজে না পেয়ে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত এক নারী নবজাতক শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। কিছুক্ষণ পরে ওই শিশুকে হাসপাতালের বেডে রেখে তিনি চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অজ্ঞাতনামা উল্লেখ করে হাসপাতাল রেজিস্ট্রারে শিশুকে ভর্তি দেখিয়ে চিকিৎসা প্রদান করেন। খবর পেয়ে হাসপাতাল সংলগ্ন এক ওষুধ ব্যবসায়ী ও তার স্ত্রী শিশুটির চিকিৎসায় ওষুধসহ যাবতীয় খরচ বহন করছেন বলে জানান ওই ব্যবসায়ীর স্ত্রী সাদিয়া। এ দম্পতি উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা। সাদিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমি নিঃসন্তান। তাই আমি ও আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছি সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দত্তক নিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাখলুকুর রহমান বলেন, নবজাতক শিশুটি একটু অসুস্থ। খিচুনির সমস্যা ছিলো চিকিৎসা দেয়ার পর এখন খিচুনি নেই। তবে আরও কিছুদিন শিশুটিকে হাসপাতালের তত্তাবধানে রেখে চিকিৎসা দেয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন জানান,গতকাল বিকেলে তিন মাস বয়সী একটি কন্যা শিশুকে রেখে চলে যান মা। লোকমারফত জানা যায় শিশুর মা শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়ে চলে যান। শিশুকে বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালে প্রয়োজনীয় সেবা ও পরিচর্যা প্রদান করা হচ্ছে। শিশুটির বিষয়ে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এই ক্ষেত্রে আমরা
সমাজের মানবিক ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি, যাতে শিশুটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ পায়।

এই বিভাগের আরো খবর