1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউরোপে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রাবির আইআর বিভাগে সেমিনার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল

ইউরোপে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রাবির আইআর বিভাগে সেমিনার

মো. বিপ্লব উদ্দীন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৯:০২ এএম
শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) আয়োজনে ‘উচ্চশিক্ষায় ইউরোপ: সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারগুলো থেকে উচ্চশিক্ষায় আগ্রহী একজন শিক্ষার্থী অনেক কিছু শিখতে ও জানতে পারে। আমি স্বপ্ন দেখি আমার শিক্ষার্থীরা একদিন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা অর্জন করবে।’
অনুভূতি প্রকাশ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নওশীন ইসলাম বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা শিক্ষার্থীদের দক্ষতা ও মানোন্নয়নে সহায়ক হতে পারে। ইউরোপে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুকদের জন্য আজকের সেমিনারটি বিশেষভাবে উপকারী হবে বলে মনে করছি।’
সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক মোস্তাকিম বিন মোতাহার বলেন, উচ্চশিক্ষার জন্য ইউরোপ হতে পারে একজন স্বপ্নবিলাসী শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা। একজন উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই এখন থেকেই তার লক্ষ্যে অটুট থেকে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত একজন মানুষ পৃথিবীকে নতুন করে ভাবতে শেখে।
এছাড়া তিনি উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই বিভাগের আরো খবর