1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুড়িগ্রামে অনুপস্থিত ৩০১ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয়

এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুড়িগ্রামে অনুপস্থিত ৩০১

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৪:০৯ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) জেলার ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এক কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার প্রতিবেদনে জানা যায়, চলতি বছরে জেলায় মোট ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ শাখায় ১১ হাজার ৪৬, আলিম শাখায় ১ হাজার ৭৫৬ এবং কারিগরি শাখায় ৬ হাজার ৫৩ জন পরীক্ষার্থী ছিলেন। তবে প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৮৩ জন (সাধারণ), ৭৭ জন (আলিম) ও ৪১ জন (কারিগরি) পরীক্ষার্থী।
উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দুই পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কৃত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন জানান, পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতের পরীক্ষায় উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

এই বিভাগের আরো খবর