1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: সময়সীমা দেড় মাস বাড়ালো বিআরটিএ স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে রাখছে? অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়: আবহাওয়া অধিদপ্তর মৌলিক সংখ্যা কি ৬k ± ১ আকারের? জেনে নিন প্রমাণ শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি

এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:০৪ পিএম
শেয়ার করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য সুখবর দিলেন সরকার। আজ শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। বর্তমানে পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাদের পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হয়, যা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি ও বাড়তি মানসিক চাপের সৃষ্টি করে। এই দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি দীর্ঘদিনের ছিল।

সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে’ শিক্ষার্থীরা এই দাবি জোরালোভাবে তুলে ধরেন। ওই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তখনই এই বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন।

শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার আজকের এই ঘোষণার ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা এক বছর নষ্ট না করেই পুনরায় মূল্যায়িত হওয়ার সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা খাতের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে সরকারি পরিকল্পনার প্রতিফলন ঘটল।

এই বিভাগের আরো খবর