1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

গৌতম কুমার মহন্ত, নওগাঁ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ পিএম
শেয়ার করুন

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে নওগাঁর টিকটকার মাসুদ রানা তার দ্বিতীয় স্ত্রী (শ্যালিকাকে) তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন।একই সাথে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই তার ছোট বোনকে বিয়ে করে দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়া মাসুদ রানা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জাতির কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইফে এসে তিনি এ ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বিয়ে করা আপন শালীকাকে তালাক দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

২৭ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে এসে হাত জোড় করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন মাসুদ রানা। এ সময় তিনি দাবি করেন, প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তার আপন ছোট বোনকে বিয়ে করাই ছিল তার সবচেয়ে বড় ভুল।

বিষয়টির সামাজিক ও ধর্মীয় দিক সম্পর্কে আগে যথাযথভাবে জানা থাকলে তিনি এমন সিদ্ধান্ত নিতেন না বলেও জানান।

লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে তালাক দেয়ার পর শ্যালিকাকে বিয়ে করলে হয়তো এ নিয়ে সামাজিক বা আইনি প্রশ্নের মুখে পড়তে হতো না। তবে বিষয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল না বলেও দাবি করেন তিনি।

নিজের সিদ্ধান্তের পক্ষে আগে যুক্তি তুলে ধরলেও এবার সেই অবস্থান থেকে সরে এসে মাসুদ রানা বলেন, অজ্ঞতার কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষ্য,যদি বুঝতাম এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম, তবে আমরা কখনোই এ ধরনের ঘটনা ফেসবুকে প্রকাশ করতাম না। বুঝে-শুনে কেউ আগুনে হাত দেয় না।

ভবিষ্যতে সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, সেভাবেই জীবন পরিচালনা করবেন বলে তিনি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া বন্ধ করার অনুরোধ করেন। বিতর্কের অবসান ঘটাতে দ্বিতীয় স্ত্রী (শ্যালিকাকে) তালাক দেয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

মাসুদ রানার শ্বশুর মোঃ মান্নান বলেন,তিনি ও তার মেয়েরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি আশাবাদী এলাকাবাসী তাদের ক্ষমা করেছেন।

তবে ধর্মীয়রীতি অনুযায়ী যেহেতু এ বিয়ে সঠিক হয়নি এবং তার মেয়ে ও জামাই টিকটক করতো তাই অনেকেই একটু রাগান্বিত।দ্বিতীয় স্ত্রী পূর্ণিমাও সবার কাছে ক্ষমাচেয়ে বলেন, এমন ভুল আর কখনো হবেনা।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় একটি ভাড়া বাসায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাঁদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি।

একই পরিবারের দুই বোনকে ঘিরে এমন বিয়ের ঘটনা সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। বিশেষ করে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই তার ছোট বোনকে বিয়ে করার বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বিয়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনা আরও তীব্র হয়। বিয়ের পরপরই অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছিলেন মাসুদ রানা।

তার দাবি ছিল, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতাতেই তিনি তার ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেছেন।

পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে তাদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা ছিল বলেও দাবি করেছিলেন তিনি। সেই আশঙ্কা থেকেই তার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে ছিলেন মাসুদ। তবে তার দেয়া ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক থামাতে পারেনি। বরং বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করায় বিষয়টি আরও বেশি মানুষের নজরে আসে। অনেকে তার সিদ্ধান্তের সমালোচনা করেন, আবার অনেকে ঘটনাটির সামাজিক, পারিবারিক ও ধর্মীয় দিক নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনার জেরে ২৬ অক্টোবর সোমবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বিরামগ্রাম এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের একাংশ তার এ বিয়ের প্রতিবাদ করেন। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকা থেকে বের করে দেন। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তকে কেন্দ্র করে একজন মানুষকে প্রকাশ্যে অপমান করার অভিযোগ যেমন সামনে আসে, তেমনি তার বিয়ের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা অব্যাহত থাকে। বিয়ের পর নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরা মাসুদ রানা এবার লাইভে এসে ভুল স্বীকার করেছেন এবং শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় মোজাফ্ফর হোসেন,সিদ্দিকুর রহমানসহ স্থানীয় কতিপয় লোকজন বলেন,মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়া কিংবা তালাক দেয়ার ঘোষণার সঙ্গে বাস্তবে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টি এক নয়। এলাকাবাসীর দাবী দ্রুত সে তালাক কার্যকর করা হউক এবং বেহায়ার মত ভিডিও করা বন্ধ করুক।

এই বিভাগের আরো খবর