1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ মাসের জন্য চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করেছে। ১৬৮ সদস্যের এ কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, কমিটির কয়েকজন নেতা ফেসবুকে আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কমিটির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সদ্য ঘোষিত কমিটিতে দপ্তর সম্পাদকের পদ পাওয়া মোহাম্মদ রাফসানজানি অভিযোগ করেন, আর্থিক লেনদেনের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে এটিই তার প্রথম ও শেষ সংবাদ সম্মেলন হবে বলে তিনি উল্লেখ করেন।

নতুন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। চট্টগ্রামে যারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, তাদের কমিটিতে রাখা হয়েছে। আমরা আশা করছি, এটি ইতিবাচক ফল বয়ে আনবে।

এর আগে, গত বছরের ৯ আগস্ট গঠিত এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটিতে মোহাম্মদ শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই বিভাগের আরো খবর