1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে জাকির হত্যা মামলার ৩ আসামি ২৪ঘণ্টার মধ্যে গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব

কটিয়াদীতে জাকির হত্যা মামলার ৩ আসামি ২৪ঘণ্টার মধ্যে গ্রেফতার

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৭:৫৫ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসী জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা মৃত জাকিরের নিকট আত্মীয় এবং একই গ্রামের বাসিন্দা। তারা হলেন রুবেল (২৬) সুমি আক্তার (২৫) ও আবেদা খাতুন (৬০)।
৯ই আগষ্ট রবিবার বিকেলে নিহত জাকির হোসেনের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় উল্লেখিত তিনজনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে নিকট আত্মীয়দের সঙ্গে জমি- জমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ৮ই আগষ্ট গভীর রাতে মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাকির হোসেন এই গ্রামেরই শিবলু মিয়ার ছেলে। তিনি ৫/৬ মাস পূর্বে প্রবাস থেকে বাড়িতে এসে সংসার দেখাশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে মাগুরা ভিটা বিলে নিহত জাকির হোসেন টর্চ লাইট দিয়ে মাছ শিকার করছিলেন। মাছ শিকারের পর বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার প্রায় কয়েক ঘণ্টা পরে নিহত জাকিরের এক নিকট আত্মীয় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে এসেই জাকিরের রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন এবং তার বুকে একটি ছুরিবিদ্ধ ছিল।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তখন থেকেই পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে এক অভিযানে রুবেল, সুমি আক্তার ও আবেদা খাতুনকে আটক করা হয়।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জিত কুমার সাহা বলেন, নিহত জাকিরের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আটককৃত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর