1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কনকনে শীতের কাঁপছে নীলফামারী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কনকনে শীতের কাঁপছে নীলফামারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ১২:০৭ পিএম
শেয়ার করুন

কনকনে শীত আর ঠাণ্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর মানুষ। আবারো শুরু হয়েছে ঘনকুয়াশা। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ‘মাঘের শীতে বাঘ কান্দে’ পরিস্থিতি এখন। শীতের দাপটে কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।

দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বেড়েছে শীতের তীব্রতা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষরা বের হলেও কাজ না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। রিকশা-ভ্যানচালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। শহরের নতুন বাজার এলাকার রিকশা চালক দুলাল হোসেন বলেন, খুব ঠান্ডা মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। রিকশার যাত্রী হচ্ছে না। শীতের কারণে আমরাও বিপদে পড়ছি।

নীলফামারীর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা.আব্দুল আউয়াল  বলেন, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। তিনি শিশুদের সকালে ঘর থেকে বের না করে কুসুম গরম পানি খাওয়ানো ও সতেজ খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

এই বিভাগের আরো খবর