1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্মীদের জন্য জানও দিতে পারি, বললেন মাহি - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

কর্মীদের জন্য জানও দিতে পারি, বললেন মাহি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪ ৩:২০ পিএম
শেয়ার করুন

রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীকে মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। একই আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হন।  নির্বাচনে মাহি কেবল পরাজিতই হননি, তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে দুই উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন। জামানত ফিরে পেতে হলে মাহিকে অন্তত ২৭ হাজার ৪৭৫টি ভোট পাওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। ফলে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করছেন নেটিজেনরা। মাহিয়া মাহির পরাজয়ের পর থেকে ফেসবুক গ্রুপে নানারকম ভিডিও নির্মাণ করে ট্রল করা হচ্ছে।

এদিকে গত রাতে  ফেসবুক লাইভে এসে মাহি বলেন, আমার জন্য মাঠে যারা কাজ করেছে, আগামী পাঁচ বছরে আমার জন্য যারা কাজ করবে সেসব কর্মী-সমর্থকদের আপনারা (ক্ষমতাবান) যদি কোনোরকম ডিস্টার্ব করেন, তাহলে মনে রাখবেন, আমি কিন্তু দুর্বল না।

আমি মানসিকভাবে যতটা শক্তিশালী, কর্মীদের ন্যূনতম অপমানেও আমি সর্বোচ্চ লড়াই করব। যে কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য দরকার হলে আমি জানও দিতে পারি।

এই বিভাগের আরো খবর