
কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের একটি শ্রেণিকক্ষ নিজের বাসস্থানে রূপান্তর করেছেন উপাধ্যক্ষ আতাউল হক খান চৌধুরী। দুই বছর ধরে তিনি কলেজের ৩১০১ নম্বর কক্ষে বিছানা, এসি, ফ্রিজ, টিভি ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী নিয়ে বসবাস করছেন।
অভিযোগ, উপাধ্যক্ষ আতাউল হক খান চৌধুরী নিয়মিত সরকারি বাড়িভাড়া ভাতা নিলেও দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষটি বানিয়েছেন একটি পূর্ণাঙ্গ বেডরুম।
আতাউল হক খান আগে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। সেখানে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে। রয়েছে মানি লন্ডারিংয়ের
কুড়িগ্রাম কলেজে বদলি হয়ে এসে প্রথমে ডরমেটরিতে থাকলেও পরে ক্লাসরুমে উঠে আসেন তিনি। নিজের অবস্থান নিয়ে আতাউল হক জানান, “আমি আর সেখানে থাকব না। অধ্যক্ষ স্যারের পরামর্শে কলেজেই ছিলাম।”
তবে অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, “থাকার অনুমতি আমি দিইনি। বিষয়টি এখন জানলাম, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ দখল করে বাস করার এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।