1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে জোরপূর্বক দোকানপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

কালিয়াকৈরে জোরপূর্বক দোকানপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৮:০০ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার চান্দরা ইয়াছিন মার্কেট এলাকায় বুধবার সকালে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক দোকানপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন সূত্রে জানা যায়, উপজেলার চান্দরা মৌজাস্থিত সিএস খতিয়ান নং -১৫০,এসএ ২৯৫,আর এস ১৬৯ দাগে ২০ শতাংশ জমি আফজাল হোসেন ক্রয় করে দোকানপাট তৈরি করে ভোগদখলে অবস্থান করে পৌর কর নিয়মিত প্রদান করে আসছে। কিন্তু চান্দাবহ এলাকার পিতা মৃতঃ মোহাম্মদ আব্দুল আজিজ এর ছেলে মোহাম্মদ জাকির হোসেন লিজ সূত্রে তফসিল ভুক্ত সম্পত্তির মালিক হয়ে উক্ত দোকানপাট ও জমি জোরপূর্বক দখল করে। এরই প্রতিবাদে বুধবার সকালে ভুক্তভোগী পরিবার দোকানপাট ও জমিদখলের প্রতিবাদে মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন – আফজাল হোসেন, কামরুজ্জামান কামরুল, সুরুজ মিয়া। এসময় উপস্থিত ছিলেন মোস্তফা, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফয়েজ উদ্দিন, নাহিদ ইসলাম প্রমুখ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর