1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওর্য়াডের পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ বটতলা মন্দির এলাকায় বুধবার সকালে পৌরসভার ময়লার ভাগাড়ের কারনে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছে পৌরবাসী।
বিক্ষোভ সূত্রে জানা যায়, পৌর সভার বটতলা মন্দির এলাকায় খোলা আকাশের নিচে যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার কারনে বিষাক্ত গ্যাস, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। বিশেষ করে শিশু, কিশোর, বয়স্করা শ্বাসকষ্ট, আল্যার্জি, ডাইরিয়া ও ত্বকের সমস্যার ভুগছেন বলে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রাতে দুর্গন্ধে ঘুমাতে পারেনা। বৃষ্টি হলে আবর্জনা, দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। রান্নাবান্না ঠিক মত করা যাচ্ছে না। খাবারে মাছি পড়ছে ফলে রোগব্যাধি দেখা দিচ্ছে। বর্জ্যের দুর্গন্ধের কারণে বসতবাড়িতে নাকে কাপড় বা রুমাল চেপে থাকতে হচ্ছে। দুর্গন্ধের কারণে খাবার খাওয়ায় সমস্যা হচ্ছে। মশা মাছি অতিষ্ঠ করেছে জনজীবন। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আর্বজনার দুর্গন্ধে কারনে শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।
নাজিম ও বাবুল হাওলাদার বলেন, পৌরসভার বর্জ্য ফেলার কারনে বাড়ছে নানান রোগব্যাধি। দুগন্ধে ভাত খেতে পারিনা। বাসাবাড়ির ভাড়াটিয়া দুর্গন্ধ সব চলে যাচ্ছে। শিশুদের নিয়মিত পাঠদানে সমস্যা হচ্ছে। মন্দির, দোকানপাট, মসজিদ বাসাবাড়িতে বসবাস করা বিঘ্ন ঘটছে।
রোকন জানান, আর্বজনা ও বর্জ্যের কারনে আমার দুটি সন্তান অসুস্থ । অসুস্থতার কারনে আমি কাজে যেতে পারছিনা। এতে করে আমার পরিবারের ভরণপোষণ করা কঠিন হয়ে পড়ছে।
নজরুল ইসলাম , আমিরুল ইসলাম , জীবন চন্দ্র, সাজিদ মিয়া, নাজমূল আলম, মালা জানান, বর্জ্যের ভাগাড়ের কারনে বাড়ছে নানান রোগব্যাধি, শিশু ও বয়স্কদের শ্বাস নিশ্বাসে কষ্ট হচ্ছে। খাবার রান্না করা, খাবারের মাছি বসছে। দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে নানান ধরনের রোগব্যাধি দেখা দিচ্ছে। দ্রুত পরিবেশ ফিরিয়ে আনতে এই আর্বজনা ফেলা বন্ধ করতে হবে ও বর্জ্য সরিয়ে ফেলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ময়লার ভাগাড় অপসারণ করা হবে।

এই বিভাগের আরো খবর