1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোস্তফা কামাল
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ৪:৩১ পিএম
শেয়ার করুন

আসন্ন টাঙ্গাইলের জেলার কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তাঁরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৪ জন। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনছার আলী, বর্তমান সংসদ সদস্যের ভাই এস এ এম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ জন। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান। এছাড়াও এই পদে আব্দুল্যাহ সরকার, আব্দুল বারেক, মাহমুদুল হাসান দীপুল ও জমীর উদ্দিন আমেরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ জন। তাঁরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি।

উল্লেখ্য, গত ২ এপ্রিল দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে এ উপজেলায় ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এছাড়াও যাচাই-বাছাই ২৩ই এপ্রিল। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পরবেন তাঁরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ২ মে এবং ভোট গ্রহণ হবে আগামী ২১ মে।

এই বিভাগের আরো খবর