1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ" - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

কুড়িগ্রামে ইজিবাইকের চার্জার খুলতেই ঝরে গেল চালকের প্রাণ”

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে ইজিবাইকের চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক ইজিবাইকচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন ওই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের ইজিবাইক চার্জে দেওয়ার পর দুপুরে চার্জারের সংযোগ খুলতে যান আবুল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পান্ডুল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোত্তালেব জানান, চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল হোসেন। পরে স্বজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎচালিত যানবাহনের চার্জিং ও বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর