1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ২:১১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের চিলমারীতে ট্রাক্টর উল্টে গিয়ে নিচে চাপা পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাজারভিটা তেলিপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড বাধ রাস্তায়।

নিহত নজরুল ইসলাম উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরেরকুটি এলাকার মৃত ভোলা মামুদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাধ রাস্তায় মাটি ভরাটের কাজ চলমান থাকায় প্রতিদিনের মতো বুধবার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাক্টর দুর থেকে মাটি এনে বাধের উপরে ফেলছিল। ওই দিন দুপুরে তেলিপাড়া এলাকা বাধ রাস্তায় মাটি ফেলে গাড়ী ঘুরাচ্ছিল চালক নজরুল। হঠাৎ গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে গাড়ীর ইঞ্জিন উল্টে গেলে চালক নজরুল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়।পরে স্থানীয়রা গাড়ীর নিচ থেকে নিহত নজরুলের মরদেহ উদ্ধার করে তার বাড়ীতে পাঠায়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক ওই গাড়ী চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পানি উন্নয়ন বোর্ড রাস্তা সংস্কারের কাজে মাটি ফেলতে গিয়ে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে নজরুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর