
নওগাঁর মহাদেবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী যুবককে পুলিশ আটক করেছে।
২৫ মে সোমবার দিবাগত ভোরে গোবিন্দ পাহান (২৭) নামে ওই আদিবাসী যুবককে আটক করা হয়। এর আগে ওইদিন সন্ধ্যায় ধর্ষণের অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়।
আটককৃত গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।
জানা যায়, গত ১৯ মে মঙ্গলবার দুপুর ১ টার দিকে ভিকটিমের বাবা ও মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যায়। এ সময় তাকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান ওই কিশোরীকে ভয় ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি এদিন ধর্ষিতা তার মাকে জানায়।বিষয়টি স্থানীয় মাতব্বরদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে ধর্ষক ও তার পরিবার। তাদের ওই চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে গোবিন্দ পাহানকে আটক করে থানা পুলিশ। ধর্ষিতার বাবা এবিষয়ে মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, আসামি গোবিন্দ পাহানকে আটক করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।