1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৫১ পিএম
শেয়ার করুন

নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়ে হাতে ছুরি, শাবল ও দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার এক যুবকের বিরুদ্ধে। তার এমন আচরণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে কেউ তাকে থামাতে এগিয়ে যেতে পারেননি। এমনকি স্ত্রী, মা ও বোনও তার কাছাকাছি যেতে সাহস পাননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নাগেশ্বরী পৌরসভার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শামীম (মৃত আনোয়ার বিডিআরের ছেলে)। স্থানীয়দের অভিযোগ, শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
স্থানীয়রা জানান, সকালেই হঠাৎ উত্তেজিত হয়ে শামীম নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়তে শুরু করে। কিন্তু আগুন নেভাতে এগিয়ে যাওয়ার আগেই ছুরি, শাবল ও দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নেন তিনি।
এ সময় আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি কেউ কাছে এলে ক্ষতির হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। অস্ত্র হাতে তার এমন অবস্থানে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে দূরে দাঁড়িয়ে থাকতে হয় এলাকাবাসীকে।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের অধিকাংশ আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, মাদকাসক্তির কারণে শামীমের আচরণে আগে থেকেই এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছিল। এ ধরনের ঘটনা বন্ধে মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, “একজন মাদকাসক্ত যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর