1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে ১০জন আহত - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে ১০জন আহত

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ৪:৩৪ পিএম
শেয়ার করুন

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

গতকাল রোববার দুপুরে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি ও পার্শ্ববর্তী চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জলাতঙ্ক ভ্যাকসিন না থাকায় আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন পানিমাছকুটি গ্রামের জালাল উদ্দীন (৩৫), মীম (১০), মুবিন (৪), নুরনাহার (৩৫), মোহাম্মদ আলী (১৪), আশিক (৮) এবং চন্দ্রখানা গ্রামের তৈয়ব আলী (৭০), আনছার আলীসহ (৫০) আরো অজ্ঞাত পরিচয় দুজন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদের জরুরিভিত্তিতে জেলা সদরে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর