1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ২:৩৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃষ্টির আশায় নেচে গেয়ে ব্যাঙের বিয়ে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে আনুষ্ঠানিক ভাবে এ বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মল্লিকা বেগম ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করেন। বিয়েতে শত শত মানুষ অংশ নেয়। নাচ-গানের মধ্য দিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া শেষে বরণডালায় দুটি ব্যাঙ নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ান তারা। এ সময় গ্রামবাসীদের কাছ থেকে চাল-ডাল সংগ্রহ করে বিয়েতে অংশ নেওয়া লোকজনের খাবারের ব্যবস্থা করা হয়।

খবর পেয়ে ব্যাঙের বিয়ে দেখতে আসা আলম জানান, জীবনে আমি প্রথম ব্যাঙের বিয়ে দেখলাম। খুবই ভালো লাগলো।
বিয়ের আয়োজনকারী মল্লিকা বেগম জানান, এলাকায় প্রচণ্ড গরম। মানুষজন অতিষ্ঠ হয়ে পরেছে কোনো কাজ করতে পারছেন না। আগের যুগে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হতো। সে বিশ্বাস থেকেই আজ ব্যাঙের বিয়ে দেওয়া হলো।ওই গ্রামের বৃদ্ধ আজিজুল হক জানান, বৃষ্টি না হওয়ায় আমাদের অনেক আবাদ নষ্ট হচ্ছে। তাই আমরা ব্যাঙের বিয়েতে অংশ নিয়েছি।

এ বিষয়ে চন্দ্রখানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আনছান আলী বলেন, বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করে দোয়া করা শরীয়তে উল্লেখ আছে। তবে এ রকম অনুষ্ঠান বিদআত বলে জানান তিনি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে বেশ কিছুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তিনি আরো জানান,আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরো খবর