1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রাম উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় কমিশনের মতবিনিময় - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রাম উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় কমিশনের মতবিনিময়

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ২:১৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম জেলার উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে নিয়ে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন এর মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার কুড়িগ্রাম কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা: মঞ্জুর এ মোর্শেদ, স্বাধীনতা পুরস্কারে ভূষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম,

সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মন্জু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ( বীর প্রতীক) প্রমুখ।

সভায় কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের কাজের অগ্রগতি করা এবং জেলার সকল উন্নয়ন কার্যক্রমকে বেগবান করার উপর গুরুত্ব দেয়া হয়। আলোচনায় বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন কুড়িগ্রাম জেলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জেলার সকল প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স উচ্চারণ করে আরো সজাগ থাকার নির্দেশ প্রদান করেন।

এই বিভাগের আরো খবর