1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলা যাত্রীর নিহত, আহত ২০ - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে মহিলা যাত্রীর নিহত, আহত ২০

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫ ১১:২৯ এএম
শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির রাজারহাট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১৫/২০ জন যাত্রী। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শিল্পী বেগম পটুয়াখালী জেলার বাকেরগঞ্জ থানার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোর্স পটুয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত আনুমানিক সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদ নগর চায়না এলুমিনিয়াম ফ্যাক্টরি এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পী বেগম নাসে এক যাত্রীর  মৃত্যু হয়। এ সময় ১৫/২০জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনীর সহযোগিতায় বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর দাউদকান্দি হাইওয়ে থানাতে নিয়ে আসা হয়েছে।

এই বিভাগের আরো খবর