1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: সিইসি - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
শেয়ার করুন

কমিশনের দৃষ্টিতে কুমিল্লা ও ময়মনসিংহে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দুই সিটিতে নির্বাচন শেষে শনিবার (৯ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩১টি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ভোটে তা প্রভাবিত হয়নি।

এসব নির্বাচনে ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। বলেন, আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

এ সময় নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, কেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তা নিয়ন্ত্রণে এনেছে। বড় কোনো অভিযোগ নেই। বিকেল তিনটা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহ সিটিতে ৪৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইসি মো. আলমগীর। তবে, এর মধ্যে একটি কেন্দ্রের হিসাব এখনও হাতে পায়নি কমিশন। ওই কেন্দ্রের ফল পেলে তা আপডেট করা হবে।

আজ শনিবার কুমিল্লা সিটি করপোরেশেনে মেয়র পদে উপনির্বাচন, ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ছয়টি পৌরসভাসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। দুই সিটিতেই ভোট নেয়া হয় ইলেকট্রনিং ভোটিং মেশিনে (ইভিএমে)।

এছাড়া, বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। এসব এলাকায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *