1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা বিজিবির পৃথক অভিযানে ১কোটি ১৫ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

কুমিল্লা বিজিবির পৃথক অভিযানে ১কোটি ১৫ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ী ও মোবাইল ডিসপ্লে আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে।

তারই ধারাবাহিকতায় রবিবার (২ আগস্ট) সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপি’র বিশেষ টহলদল ও ফেনী সদর উপজেলার আওতাধীন গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং তিশত গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী , মোবাইল ডিসপ্লে আটক করে। যার সর্বমোট মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

এই বিভাগের আরো খবর