1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা বোর্ডের একটি বিদ্যালয়ে কেউ পাস করেনি,শতভাগ পাস করছে মাত্র ২২টিতে - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান গ্রাহকদের: বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা, গোলাগুলিতে নিহত এক অন্ধ্র উপকূলে আঘাত হানল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব জাপান ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচে ফাহিম একাদশের জয় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে কুয়াকাটায় ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

কুমিল্লা বোর্ডের একটি বিদ্যালয়ে কেউ পাস করেনি,শতভাগ পাস করছে মাত্র ২২টিতে

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ২:৪৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার ঘোষিত  এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডের আওতাধীন ৬ টি জেলার মধ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে কেউ পাশ করেনি। শতভাগ  পাস  করেছে মাত্র ২২ টি বিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর মো. সামসুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
জানা গেছে, জেলার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল  ৩২ জন শিক্ষার্থী। বোর্ডের ঘোষিত ফলাফলে এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। অপরদিকে  কুমিল্লার শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৭৯৯টি স্কুলের মধ্যে এবার শতভাগ  শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মাত্র  ২২ টি প্রতিষ্ঠানে। যাহা মোট প্রতিষ্ঠানের মাত্র ১দশমিক ২২শতাংশ। কুমিল্লার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম সাংবাদিকদের  জানান,  ফলাফলের এমন বৈচিত্র এবং শূন্যভাগ পাশের  বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর