1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে শাড়ি ও মাদকসহ ৩৮ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালান জব্দ, আটক ১ - আজকের কাগজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির নোট অব ডিসেন্টে পরিবর্তনের প্রস্তাব থাকলে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সৃজনশীল খাতকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী পল্লবীতে চেকপোস্টে দুই সন্দেহভাজন আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ আটক ৩, উদ্ধার ইয়াবা হুথি বিদ্রোহীদের হামলা ও লোহিত সাগরের সংকটে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ গরুর নামে দেদারসে বিকাচ্ছিলো ঘোড়ার মাংস! ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ নারীর চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে শাড়ি ও মাদকসহ ৩৮ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালান জব্দ, আটক ১

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৭:৪৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার সীমান্তবর্তী দুইটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫৬ বোতল বিয়ার ও একটি অটোরিক্সাসহ একজনকে আটক করা হয়।
শনিবার (২৪অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিততে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর শনিবার অত্র ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপির দায়িত্বপুর্ণ এলাকায় বিজিবি ও এসআরবি সদস্যের সমন্বয়ে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন কটকবাজার নামকস্হানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন একটি অটোরিকশাকে তল্লাশী করে ৫৬ বোতল বিয়ারসহ একজন আসামী আটক করা হয়।আটককৃত আসামীসহ মাদকদ্রব্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে ২৪ অক্টোবর সাড়ে ৫টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের শুন্য লাইন হইতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামকস্হান হতে বিজিবির টহলদল বিপুল পরিমাণ শাড়ি আটক করে।যার সিজার মুল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা। উল্লেখ্য, জব্দ কৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা তরা হবে।

এই বিভাগের আরো খবর