1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৪৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাপ সিরাপ ও টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮ শত টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ৩ শত গজ ও ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা এবং ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া একজনকে আটকসহ আরও ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮ শত টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর