মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেন জনপ্রিয় হচ্ছে কিউআর কোড? জানুন প্রযুক্তির কার্যকারিতা অননুমোদিত বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংক কোম্পানি আইনের খসড়া সংস্কারে যা বললেন নাজনীন আহমেদ ফেনীতে মহাসড়কে লরির ধাক্কায় জিপচালকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রন হারিয়ে চাপের মুখে ট্রাম্পের অভিবাসন নীতি শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল ১৫ বছরের জন্য ইজারা পাচ্ছে জাপান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং, স্বাগত জানালেন ট্রাম্প ও মাস্ক বিয়ের কার্ডের ছবি নিয়ে জল্পনা, কী বলছেন মিমি চক্রবর্তী?

কেন জনপ্রিয় হচ্ছে কিউআর কোড? জানুন প্রযুক্তির কার্যকারিতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

অনলাইনে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি কিংবা ওয়েবসাইটের জটিল ঠিকানা টাইপ করার ঝামেলা এড়াতে কিউআর (কুইক রেসপন্স) কোড অত্যন্ত কার্যকর একটি প্রযুক্তি। ব্যবহারকারী কেবল নিজের স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করেই একটি কোড স্ক্যান করে মুহূর্তের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এছাড়া উপস্থিতি নিবন্ধন, ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হওয়া কিংবা ডিজিটাল তথ্য পাওয়ার ক্ষেত্রে এটি দারুণ সহজতর। দ্রুত ডেটা আদান-প্রদান এবং ডিজিটাল সেবার প্রসারের ফলে বর্তমান বিশ্বে এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।

কারিগরি দিক থেকে কিউআর কোড হলো একধরনের দ্বিমাত্রিক বারকোড, যা দেখতে বর্গাকার। প্রচলিত বারকোডে তথ্য মূলত কালো রেখার মাধ্যমে সংরক্ষিত থাকলেও কিউআর কোডে সাদা ও কালো ছোট ছোট বর্গাকার ঘরের বিন্যাসে তথ্য সাংকেতিক পদ্ধতিতে লুকিয়ে রাখা হয়। সাধারণত এতে অ্যাসকি (ASCII) ফরম্যাটের লেখা সংরক্ষণ করা হলেও বাইনারি তথ্য রাখারও সুযোগ থাকে। ক্যামেরা বা বিশেষ রিডারের মাধ্যমে স্ক্যান করা মাত্রই কোডের ভেতরে থাকা তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কাজটি সম্পন্ন হয়।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, জাপানের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার সহযোগী সংস্থা ডেনসো ওয়েভ ১৯৯৪ সালে প্রথম কিউআর কোড উদ্ভাবন করে। শুরুর দিকে গাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ ও উৎপাদনপ্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে জাপানের গণ্ডি পেরিয়ে ২০১০ সালের দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও কিউআর কোডের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ফর্টিনেট ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিজিটাল সেবার পাশাপাশি বিপণন ও তথ্য আদান-প্রদানের কাজে এর ব্যবহার সর্বজনবিদিত। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং রোবোটিক্সে এই কোডের প্রয়োগ আরও বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষ করে কোনো নির্দিষ্ট স্থানে থাকা কোড স্ক্যান করে রোবট যখন প্রয়োজনীয় নির্দেশনা বা তাৎক্ষণিক হালনাগাদ তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে, তখন স্বয়ংক্রিয় কাজের গতি ও সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে।

এই বিভাগের আরো খবর