
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় শ্রমিকেরা জড়ো হলে পুলিশের সঙ্গে তাঁদের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন। কাজ না করলে মজুরি ছাড়া কারখানা বন্ধ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দারুসসালাম ও শাহ আলী থানা এলাকা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আসার চেষ্টা করেন। সাভারে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া।
এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা পিছু হটেন। বর্তমানে মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সকাল ৯টার দিকে মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে শ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি জানান, পুলিশের বাড়তি উপস্থিতি ও সতর্ক অবস্থানের কারণে শ্রমিকেরা মূল সড়কে অবস্থান নিতে পারেননি। তবে শ্রমিকেরা সড়কের পাশে দাঁড়িয়ে তাঁদের দাবিদাওয়ার বিষয়ে কিছু সময় আলোচনা করেন এবং পরে এলাকা ত্যাগ করেন।